
বিলাসপুর, ৫ অক্টোবর : হিমাচল প্রদেশের বিলাসপুরে এইমস বিলাসপুরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এইমস বিলাসপুরের উদ্বোধন করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১,৪৭০ কোটি টাকারও বেশি ব্যায়ে এইমস বিলাসপুর নির্মিত হয়েছে। এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন বিলাসপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিল্যানাস করেছেন প্রধানমন্ত্রী।
