Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Sanjay Raut:বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই ইডি ব্যবস্থা নেবে : সঞ্জয় রাউত

Sanjay Raut
Sanjay Raut

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দিল্লির প্রায় ১০টি ঠিকানায় ইডি-র তল্লাশি অভিযান প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, "বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই ইডি ব্যবস্থা নেবে।" সূত্রের খবর, অর্থ তছরুপ মামলার তদন্তের অংশ হিসাবে মঙ্গলবার আম আদমি পার্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিদের ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। এর মধ্যে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাসভবনও।

এই অভিযান প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, "ইডি বিজেপির একটি বর্ধিত শাখা। আরএসএস-এর পর ইডি-র ওপর ভরসা রয়েছে বিজেপির। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কে খেলেছে? এটা করেছে ইডি... যেই বিজেপির বিরুদ্ধে কথা বলবে, ইডি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।" এদিকে, ইডি-র তল্লাশি অভিযান প্রসঙ্গে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, "মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সহযোগীরা দুর্নীতিতে নিমজ্জিত। এজেন্সিগুলি দুর্নীতি ফাঁস করতে কাজ করছে...আমরা এই তদন্তকে স্বাগত জানাই।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…