Country

3 years ago

K Kavita : দিল্লি আবগারি মামলায় কে কবিতাকে সমন ইডি-র, ৯ মার্চ হাজিরার নির্দেশ

k Kavita
k Kavita

 

নয়াদিল্লি, ৮ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় বিআরসি এমএলসি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতাকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার, ৯ মার্চ কে কবিতাকে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রের খবর, রেকর্ড করা হবে ভারত রাষ্ট্র সমিতি (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি)-র এমএলসি কে কবিতার বয়ান।

দিল্লির সুরাকাণ্ডে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার নাম জড়িয়েছে আগেই। দিল্লি সুরাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অমিত অরোরার সঙ্গে কবিতার টেলিফোনে ঘন ঘন কথা হত বলে জানা গিয়েছে। ধৃত অমিত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ বলে তদন্তকারী সংস্থা সূত্রে দাবি। যদিও সিবিআই এবং ইডি-র তৎপরতার মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে কেসিআরের দল।


You might also like!