Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Arvind Kejriwal:কেজরিওয়ালকে আবার সমন ইডির, ২১ মার্চ হাজিরার নির্দেশ

ED summons Kejriwal again, directs him to appear on March 21
ED summons Kejriwal again, directs him to appear on March 21

 

নয়াদিল্লি, ১৭ মার্চ : বারবার ৯ বার। এই নিয়ে টানা ৯ বার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রবিবার তাঁকে সমন পাঠিয়ে ২১ মার্চ হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার ইডির তলব এড়ান কেজরি। তাই কেজরিকে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার সশরীরে হাজিরা দেন তিনি। যদিও আদালতে হাজিরা দিয়েই আগাম জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রসঙ্গত, রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল ইডি। অভিযোগ করা হয়েছিল, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আট বার সমন পাঠালেও তা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। অথচ তিনি সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, দলের ভোটপ্রচারে থাকছেন। অথচ ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না। ইডির বক্তব্য শোনার পর বৃহস্পতিবার আদালত জানায় কেজরিকে শনিবার হাজিরা দিতে হবে। তা মেনেই শনিবার হাজির হন তিনি। আর হাজিরা দিয়েই আগাম জামিন পেয়েছেন তিনি। যদিও একই মামলায় এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। সেবার ১৭ ফেব্রুয়ারি আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির হন কেজরি। জানান, সে দিনই দিল্লি বিধানসভায় তাঁর সরকারের আস্থাভোট থাকায় সশরীরে হাজির হতে পারছেন না। বিচারক তাঁর সেই আবেদন মেনে নিয়েছিলেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…