
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : উত্তর দিল্লির বুরারি এলাকায় ই-রিক্সা উল্টে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন দু'জন। সোমবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। দিল্লি পুলিশ জানিয়েছে, উত্তর দিল্লির বুরারি এলাকায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। রাত ১১টা নাগাদ একটি ই-রিক্সায় ৪ জন যাচ্ছিলেন, সেটি উল্টে যায়।
সেই সময় রাস্তা থেকে যাওয়া অজ্ঞাত কোনও গাড়ি তাঁদের চাপা দেয়। দুর্ঘটনায় ই-রিক্সার চালক ও অন্য একজনের মৃত্যু হয়েছে, এবং দু'জন আহত হয়েছেন। তদন্ত চলছে। ঘাতক গাড়িটির খোঁজে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
