Country

2 years ago

5 Dead in UP road accident: উত্তর প্রদেশের চিত্রকূটে অটোতে ধাক্কা ডাম্পারের; মৃত ৫, ৩ জন গুরুতর আহত

Dumper hits auto in Uttar Pradesh's Chitrakoot; 5 dead, 3 seriously injured
Dumper hits auto in Uttar Pradesh's Chitrakoot; 5 dead, 3 seriously injured

 

চিত্রকূট, ২ এপ্রিল: উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সায় ধাক্কা মারল বেপরোয়া একটি ডাম্পার। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএসপি চক্রপাণি ত্রিপাঠী বলেছেন, "আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁদের মধ্যে ৫ জন মারা যান এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রয়াগরাজে রেফার করা হয়েছে। মৃত ৫ জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে।"

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ঝাঁসি-মির্জাপুর জাতীয় সড়কের কাছে। একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সায় ধাক্কা মারে, এই দুর্ঘটনায় অটোয় থাকা ৫ জনের মৃত্যু হয়েছে ও আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য প্রয়াগরাজের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।


You might also like!