Breaking News

 

Country

3 years ago

Jammu & Kashmir : জম্মু-কাশ্মীরের সাম্বায় এবার দেখা মিলল ড্রোন, বিএসএফ গুলি করতেই পালাল পাকিস্তানে

Jammu & Kashmir
Jammu & Kashmir

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে, যদিও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সর্বদা সজাগ থাকায় পালিয়ে যেতে বাধ্য হচ্ছে ড্রোনগুলি। কখনও আবার বিএসএফ-এর গুলিতে মাটিতে আছড়ে পড়ছে পাকিস্তান থেকে আসা ড্রোন। এবার জম্মু ও কাশ্মীরের সাম্বায় দেখা মিলল একটি ড্রোন। যদিও, বিএসএফ গুলি করতেই সেই ড্রোনটি উধাও হয়ে যায়। পালিয়ে যায় পাকিস্তানের দিকে।


বিএসএফ শনিবার সকালে জানিয়েছে, শুক্রবার রাত ১২.১৫ মিনিট নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে রাতের আকাশে আলো জ্বলতে দেখেন বিএসএফ জওয়ানরা। গুলি করতেই সেই ড্রোনটি পাকিস্তানের দিকে চলে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালানো হয়, কিন্তু সকন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

You might also like!