Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Amit Shah: 'ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তা করবেন না; প্রহরায় রয়েছে আইটিবিপি, কেউ এক ইঞ্চি জমিও নিতে পারবে না : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

বেঙ্গালুরু, ৩১ ডিসেম্বর: ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তা করবেন না; কারণ সেখানে প্রহরায় রয়েছেন আইটিবিপি জোয়ানরা, কেউ এক ইঞ্চি জমিও নিতে পারবে না। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বেঙ্গালুরুর দেবনাহাল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরোর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এছাড়াও আইটিবিপি-র আবাসন ও প্রশাসনিক কার্যালয়ও উদ্বোধন করেন।


অমিত শাহ এদিন বলেছেন, "আমি ভারত-চিন সীমান্ত নিয়ে চিন্তিত নই, কারণ আমি জানি আমাদের আইটিবিপি জওয়ানরা সেখানে পাহারা দিচ্ছেন এবং কেউ ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না। আইটিবিপি জওয়ানদের ডাকনাম দেওয়া হয়েছে ''হিমবীর'', আমি মনে করি যা পদ্মশ্রী, পদ্মবিভূষণের চেয়েও বড়। সশস্ত্র বাহিনীর বীরত্ব ও সাহসের প্রশংসা করে একথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…