Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Nagaland:দীপাবলির আনন্দ বিষাদে পরিণত, নাগাল্যান্ডে বাজি থেকে আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

5 members of the same family died in Nagaland when Diwali candles exploded and caught fire
5 members of the same family died in Nagaland when Diwali candles exploded and caught fire

 

ডিমাপুর, ১৩ নভেম্বর  : রবিবার রাতে নাগাল্যাণ্ডে দীপাবলির বাজি ফেটে ও আগুন লেগে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। নাগাল্যান্ডের ডিমাপুর জেলার নাহারবাড়ি এলাকায় বাজি থেকে আগুন লেগে তিনজন শিশু সহ একটি পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার একজন পুলিশ আধিকারিক এ কথা জানিয়েছেন।

রবিবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার ফলেই বিপত্তি বাঁধে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস-এর এক আধিকারিক জানিয়েছেন, দীপাবলি উদযাপনের সময় আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ছটি দমকল ইঞ্জিন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।


You might also like!