Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Puskar Singh Dhami : দেশের উন্নয়নে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের অবদান অবিস্মরণীয় : ধামি

Pukar Singh Dhami  (File Picture)
Pukar Singh Dhami (File Picture)

 

দেহরাদূন, ১০ সেপ্টেম্বর : ভারতরত্ন পন্ডিত গোবিন্দ বল্লভ পন্তকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বল্লভ পন্ত-এর অবদান সর্বদা স্মরণযোগ্য।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভারতরত্ন প্রয়াত ড. পন্ত ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, সমাজসেবক এবং দক্ষ প্রশাসক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পন্ডিত পন্ত দেশকে একটি নতুন দিকনির্দেশ করবার জন্য কাজ করেছিলেন।

মুখ্যমন্ত্রী বলেন, কুলি, জবরদস্তি শ্রম ও জমিদারি প্রথা বিলুপ্তির জন্য কঠোর সংগ্রাম করে সমাজের কুফল দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পন্ত। তিনি উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিন্দিকে সরকারী ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। আধুনিক ভারত গড়তেও তাঁর অবদান অনস্বীকার্য। পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত-এর সংগ্রামী ও অনুপ্রেরণামূলক নেতৃত্ব দেশবাসীর জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

You might also like!