Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Air quality of Delhi: দিল্লির বাতাস আরও 'খারাপ', ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল জাতীয় রাজধানী

Delhi's air 'worse', blanketing the national capital in thick smog
Delhi's air 'worse', blanketing the national capital in thick smog

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর: দীপাবলির পরের দিন দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সোমবারের পর মঙ্গলবারও দিল্লি-সহ জাতীয় রাজধানী অঞ্চলে বাতাসের গুণমান খারাপ পর্যায়ে ছিল। ভোর থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির বাতাবরণ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে, মঙ্গলবার দিল্লিজুড়ে বাতাসের গুণগতমান 'গুরুতর' বিভাগে ছিল। আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪১৭, পাঞ্জাবি বাগে ৪১০, আইটিও-তে ৪৩০ এবং জাহাঙ্গীরপুরীতে ৪২৮।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অনুসারে উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাতাসের গুণমানও 'খুবই খারাপ' বিভাগে ছিল। এদিন বিষাক্ত কুয়াশায় ছেয়ে যায় দিল্লি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এমনই খারাপ পরিস্থিতি থাকবে। উল্লেখ্য, ২০১ থেকে ৩০০-র মধ্যে সূচক থাকলে, তা খারাপ বলে বিবেচনা করা হয়। ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০, অতি বিপজ্জনক বলে সূচিত করা হয়েছে।


You might also like!