Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Sanjay Raut: দিল্লি সার্ভিস বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত : সঞ্জয় রাউত

Sanjay Raut (File Picture)
Sanjay Raut (File Picture)

 

নয়াদিল্লি, ৭ আগস্ট: দিল্লি সার্ভিস বিলের তীব্র সমালোচনা করলেন শিবসেনা নেতা (উদ্ধব ঠাকরে শিবির) সঞ্জয় রাউত। তিনি বলেছেন, দিল্লি সার্ভিস বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, "নির্বাচনের সময় তাঁরা (বিজেপি) বলেছিল, দিল্লিকে রাজ্যের মর্যাদা প্রদান করবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কাছে নির্বাচনে হেরেছে।"

দিল্লি সরকারের ভূয়সী প্রশংসা করে সঞ্জয় রাউত বলেছেন, "কেজরিওয়ালের সরকার শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজ করছে। তারা ঈর্ষান্বিত... আমরা রাজ্যসভায় এর বিরোধিতা করব।" প্রসঙ্গত, লোকসভায় পাস হয়েছে দিল্লি সার্ভিস বিল, এবার রাজ্যসভায় তা পেশ করা হবে। এই বিলের বিরুদ্ধে সমস্ত বিরোধী শিবির ঐক্যবদ্ধ।

You might also like!