
নয়াদিল্লি, ১৮ আগস্ট : দিল্লি থেকে পুণেগামী ভিস্তারা বিমানে বোমাতঙ্ক! শুক্রবার সকালে জিএমআর কল সেন্টারে একটি ফোন আসে, উল্টোদিক থেকে বলা হয় দিল্লি-পুণে ভিস্তারা বিমানে বোমা রয়েছে। তখন বিমানটি দিল্লি বিমানবন্দরেই ছিল।
সময় নষ্ট না করে তড়িঘড়ি বিমান থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের, সকলের লাগেজও নামিয়ে দেওয়া হয়। এরপর দিল্লি বিমানবন্দরের আইসোলেশন বে-তে ওই বিমানে তল্লাশি চালানো হয়। সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। বিমানটিতে সন্দেহজনক কিছু রয়েছে কি-না, তা খুঁজে দেখা হচ্ছে।
