Country

2 years ago

Delhi police: জি–২০ সম্মেলনের প্রস্তুতির মহড়া দিল্লি পুলিশের, সৌন্দর্যায়ন খতিয়ে দেখলেন ভি কে সাক্সেনা

Delhi police (Symbolic Picture)
Delhi police (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট  : দিল্লি পুলিশের ‘কারকেড’ মহড়া অনুষ্ঠিত হল রবিবার। সেই কারণে দিল্লি পুলিশ দিল্লিবাসীকে কিছু রাস্তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। রবিবার সকালে দিল্লি পুলিশের ট্র্যাফিক ইউনিট, দিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ফুল ড্রেস কারকেড মহড়া পরিচালনা করেছে। এদিকে, এদিনই সৌন্দর্যায়ন, স্বচ্ছতা ও প্রস্তুতি খতিয়ে দেখলেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা

ভারতের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসে জাতীয় রাজধানী দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থার জন্য দিল্লি পুলিশ রবিবার একটি কারকেড মহড়া করেছে। মহড়ায় বিভিন্ন পয়েন্ট থেকে প্রগতি ময়দান পর্যন্ত গাড়ির একটি দীর্ঘ কনভয় ছিল।এই কারণে রবিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচলে সমস্যায় পড়েন দিল্লি বাসী। এই কারণে দিল্লি পুলিশের তরফ থেকে গাড়ির চালকদের নির্দিষ্ট কিছু রুট এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় আগেই।

সেইসব রাস্তাগুলির মধ্যে ছিল, সর্দার প্যাটেল মার্গ-পঞ্চশীল মার্গ, তিন মূর্তি মার্গ, বারাখাম্বা রোড ট্রাফিক সিগন্যাল, জনপথ-কর্তব্য পথ, বিবেকানন্দ মার্গ, ফ্লাইওভারের নীচে লোধি রোড, শান্তি ভ্যান চক, জোসেফ টিটো মার্গ-সিরি ফোর্ট রোড, প্রেস এনক্লেভ রোড, লাল বাহাদুর শাস্ত্রী মার্গ, সি-হেক্সাগন, মথুরা রোড এবং সলিমগড় বাইপাস।

You might also like!