Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Cold and foggy Delhi:শীত ও কুয়াশায় নাজেহাল দিল্লি, দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত উড়ান পরিষেবা

Cold and foggy Delhi
Cold and foggy Delhi

 

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার দাপট। গত কয়েক দিন ধরেই রাজধানীর সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে। ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে। সড়ক এবং রেলপথ তো বটেই, উড়ান পরিষেবাতেও সমস্যা হচ্ছে। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল রাজধানী দিল্লি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার কুয়াশার কারণে আন্তর্জাতিক-সহ ৩০ টি বিমানের আগমণ ও প্রস্থান বিলম্বে হয়েছে।

শুধুমাত্র দিল্লিই নয়, মঙ্গলবার সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশ, পঞ্জাবও। শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিতে দেখা যায় বহু মানুষকে। কনকনানি ঠান্ডায় এই মুহূর্তে জবুথবু দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। তার মধ্যে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে আগামী কয়েক দিন কুয়াশার দাপট বাড়বে।


You might also like!