Country

2 years ago

Woman Death at Delhi Rail Sation :নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর

Woman Death at Delhi Rail Sation (File Picture)
Woman Death at Delhi Rail Sation (File Picture)

 

নয়াদিল্লি, ২৫ জুন : নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক তরুণী। ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য লেডি হার্ডিঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটবার তদন্ত শুরু হয়েছে। নমুনা সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম-সাক্ষী আহুজা। তাঁর বাড়ি দিল্লির প্রীত বিহারে। ভোপাল শতাব্দী ট্রেন ধরার জন্য নতুন দিল্লি রেল স্টেশনে এসেছিল সে।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, নতুন দিল্লি রেল স্টেশনের বাইরে বিদ্যুতের খুঁটি ধরার ফলে তরিদাহত হয়, তাতেই মৃত্যু হয়। বৃষ্টির জন্য স্টেশনের বাইরে জল জমে ছিল, সম্ভবত জমে থাকা জলে পা না দেওয়ায় জন্য সে বিদ্যুতের খুঁটি ধরে ফেলে। পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে।

সাক্ষীর বাবা বলেছেন, আমরা চন্ডীগড়ে যাচ্ছিলাম। আমি পার্কিং এলাকায় ছিলাম, সেই সময় খবর পাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার মেয়ের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২৮৭, ৩০৪-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।


You might also like!