
মুম্বই : আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের চারটি সম্পত্তির নিলাম শেষ হয়েছে। নিলামে দু''টি সম্পত্তির জন্য যথাক্রমে ২.০১ কোটি এবং ৩.২৮ কোটি টাকা দর উঠেছে ৷ অন্য দুটি সম্পত্তি অবিক্রিত থেকে গিয়েছে। ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অ্যাক্ট (এসএএফইএমএ)’ অনুযায়ী, ওই অবিক্রিত চারটি সম্পত্তির নিলাম ডাকা হয়।
দাউদ এবং তাঁর পরিবারের চারটি সম্পত্তি শুক্রবার নিলামে তোলা হয়। দাউদ এবং তাঁর পরিবারের অবিক্রিত চারটি কৃষিজমি রয়েছে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মুম্বাকে গ্রামে। ওই গ্রামের বাড়িতেই তাঁর শৈশব কেটেছিল। প্রসঙ্গত, ২০১৭ সালে নিলাম হয়েছিল মুম্বইয়ের ভেন্ডি বাজারের কাছে দাউদের কুখ্যাত ধামড়ওয়ালা বাড়িটি। আশির দশকে ভারত ছেড়ে পালানোর আগে পর্যন্ত সেখানেই থাকত দাউদ।
