Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Chahat Pandey: সেক্সি পোশাকে নাচ নেত্রীর! সমালোচনার মুখে আপ প্রার্থী চাহাত পান্ডে

Chahat Pandey (Collected)
Chahat Pandey (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৭ নভেম্বর মধ্য প্রদেশের ভোটগ্রহণ করা হয়েছে। ৩ ডিসেম্বর ভোটগণনা এবং ফলাফল প্রকাশ করা হবে। এই নির্বাচনে দামোহ বিধানসভা আসন থেকে চাহাত পান্ডেকে প্রার্থী করেছিল আম আদমি পার্টি। সম্প্রতি তাঁর একটি নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৬৬ সেকেন্ডের এই ভিডিয়োটিতে চাহাত পান্ডেকে ‘সিম্বা’ ছবির ‘আঁখ মারে’ গানটির সঙ্গে উদ্দাম নাচতে দেখা যাচ্ছে। নাচের ভিডিয়োয় তাঁর পরণে ছিল শুধুমাত্র একটি ছোট ডেনিম শর্টস এবং একটি মেরুন রঙের স্বচ্ছ টপ। এই খাটো পোশাক পরেই, আঁখ মারে গানের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা অভিনেত্রীকে।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করেছেন বিজেপির নেতা-সমর্থকরা। চাহাত পান্ডের এই ভিডিয়োর তীব্র নিন্দা করে গেরুয়া শিবির জানিয়েছে, রাজনৈতিক জীবনে প্রবেশ করা কোনও মহিলার পক্ষে এটা অনুপযুক্ত আচরণ। ‘পাবলিক লাইফে’ থাকা কোনও ব্যক্তির এই খাটো পোশাক পরে, আকর্ষণীয় ভঙ্গিতে নাচগান করাটা অভিপ্রেত নয়। তবে, এই সমালোচনার পাশপাশি, অনেকেই এই টিভি অভিনেত্রীর পক্ষেও দাঁড়িয়েছেন। তাঁরা সাফ জানিয়েছেন, একজন অভিনেত্রীর পক্ষে এই ধরনের ভিডিয়ো প্রকাশ করা মোটেই অস্বাভাবিক কিছু নয়। অনেকে আবার এক কদম এগিয়ে মজা করে বলেছেন, “এমন বিধায়ক থাকলে বিধানসভা অধিবেশন কখনও মুলতবি হবে না।”

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন চাহাত পান্ডে। অভিনেত্রী হিসেবে মাত্র ১৭ বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রথম মেগা সিরিয়াল ছিল, ‘পবিত্র বন্ধন’। এরপর, তেনালিরাম, সাবধান ইন্ডিয়া, নাগিন-২, আলাদিন এবং ক্রাইম পেট্রোলের মতো বেশ সহ অনেক বিখ্যাত সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। মধ্য প্রদেশের দামোহতেই বাড়ি চাহাতের। চলতি বছরেই তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। এর পর, তাঁকে দামোহ আসন থেকে টিকিট দিয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। এই কেন্দ্রে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির জয়ন্ত মালাইয়া এবং বর্তমান বিধায়ক, কংগ্রেসের অজয় ট্যান্ডন।

You might also like!