Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Kolkata news : প্রাক্তনের সাথে বর্তমানের আলাপ,সেই বৈঠক নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা

Jagdeep Dhankar and CV Ananda Bose
Jagdeep Dhankar and CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তনের সঙ্গে বর্তমানের সাক্ষাৎ নিয়ে আপাতত মুখর রয়েছে বাংলার রাজনৈতিক শিবির। দুই প্রশাসনিক কর্তার আলাপচারিতার পর রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেবে, সেই দিকেই তাকিয়ে সকলে। প্রথম ব্যক্তি হলেন জগদীপ ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। অপরজন হলেন বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোস। বাংলার সেই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দিল্লিতে দেখা করলেন বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। একদিকে যখন রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী অপসারিত, সেই আবহেই বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে বর্তমান রাজ্যপালের সাক্ষাৎ।


জগদীপ ধনখড় রাজভবনে থাকাকালীন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার উঠে এসেছে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতের কথা। তিনি বাংলার ক্ষমতায় থাকাকালীন বারবার শাসকদল তৃণমূল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতেন, শাসকদলও তাঁকে কেন্দ্রের শাসকমহল বিজেপির ‘পক্ষপাতি’ বলে দোষারোপ করত। তবে, সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হওয়ার পর সুসম্পর্ক তৈরি হয়েছিল রাজ্য-রাজ্য়পালের মধ্য়ে। কিন্তু, এই নয়া সাক্ষাৎপর্বের পর কি সেই সুসম্পর্ক বজায় থাকবে?


রবিবার গভীর রাতে দিল্লিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বঙ্গভবনে গিয়ে ওঠেন তিনি। আর তারপরদিন সোমবার হলুদ গোলাপ নিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। দু’জনের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে অবশ্য খোলসা করেননি কেউই। তবে, প্রাক্তন রাজ্যপাল তাঁর অতীতের অভিজ্ঞতা থেকে নবাগতকে কী পরামর্শ দিলেন, সেই প্রসঙ্গেও তুমুল চর্চা চলছে বিশেষজ্ঞ মহলে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…