Country

2 years ago

Uttar Pradesh: উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু খুন-ডাকাতিতে অভিযুক্ত দুষ্কৃতীর

Robbery dies in encounter in Uttar Pradesh
Robbery dies in encounter in Uttar Pradesh

 

লখনউ, ২৭ জুন: উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু হল খুন-ডাকাতিতে অভিযুক্ত দুষ্কৃতীর মহম্মদ গুফরান। দীর্ঘ দিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে মঙ্গলবার ভোরে কৌশাম্বী জেলায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এনকাউন্টারে মৃত্যু হয় গুফরানের।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে ওই দুষ্কৃতীর ডেরায় হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখে সে বাইকে চেপে পালানোর চেষ্টা করে। এরপরই পুলিশ তাকে ঘিরে ফেলে। গুফরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভোর ৫টা নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে বাইক এবং পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গুফরানের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় মোট ১৩টি মামলা ছিল। একাধিক খুন, খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ছিল সে। এছাড়া প্রতাপগড় এবং সুলতানপুরের ডাকাতিতেও তার নাম জড়িয়ে গিয়েছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই দুষ্কৃতী। গুফরানের মাথার দাম ১ লক্ষ ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছিল। তার খোঁজ দিতে পারলে বা ধরিয়ে দিতে পারলে ওই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল পুলিশ।


You might also like!