Country

2 years ago

Road Accident: উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত দম্পতি, আহত ৬

Couple dead, 6 injured in road accident in Uttar Pradesh's Bahraich district
Couple dead, 6 injured in road accident in Uttar Pradesh's Bahraich district

 

বাহরাইচ, ৩১ অক্টোবর: উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক দম্পতির। আহত হয়েছে ৬ শিশু। সোমবার গভীর রাতে বাহরাইচ জেলায় এক দম্পতি তাদের শিশুদের নিয়ে বাইকে করে যাচ্ছিল। আচমকাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের ধাক্কা লাগলে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু হয়। ছয় শিশুও গুরুতর আহত হয়। আহত শিশুদের চিকিৎসার জন্য বাহরাইচ থেকে লখনউতে রেফার করা হয়েছে।

বাইক আরোহী দুর্গেশ তাঁর স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন। কোতোয়ালি দেহাত এলাকায় একটি দ্রুতগামী পিকআপ তাঁর বাইককে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। শিশুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখান থেকে তাদের লখনউতে রেফার করা হয়েছে। বাহরাইচের এসপি পবিত্র মোহন ত্রিপাঠী জানান, খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

You might also like!