Country

9 months ago

People thank PM for operation: ভারতের প্রত্যঘাতে আনন্দে মাতোয়ারা দেশবাসী, প্রধানমন্ত্রীকে জানালেন ধন্যবাদ

People thank PM for operation
People thank PM for operation

 

নয়াদিল্লি, ৭ মে : পহেলগামে সন্ত্রাসী হামলার যথাযোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। অপারেশন সিঁদুরের পর দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যের মানুষজন আনন্দে মেতে উঠেছেন। 'হিন্দুস্তান জিন্দাবাদ' এবং 'ভারত মাতা কি জয়' স্লোগান উঠেছে দেশজুড়ে। সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

পহেলগাম সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের মা আশা নারওয়াল বলেন, "আমার পুরো পরিবার মোদী সাহেবের পাশে আছে, যিনি প্রতিশোধ নিয়েছেন। আমি সশস্ত্র বাহিনীর সদস্যদের এগিয়ে যেতে বলতে চাই।" পর্যটকদের বাঁচাতে গিয়ে পহেলগাম সন্ত্রাসী হামলায় স্থানীয় এক ব্যক্তি সৈয়দ আদিল হুসেন শাহ মারা যান। অপারেশন সিঁদুর প্রসঙ্গে তার বাবা হায়দার শাহ বলেন, "আমরা আনন্দিত, আমার ছেলে-সহ পহেলগামের ২৬ জন নিহতের প্রতিশোধ নেওয়া হয়েছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই। নিরাপত্তা বাহিনী এবং সরকার প্রতিশোধ নিয়েছে। ভবিষ্যতে যেন কেউ এভাবে প্রাণ না হারান... আমাদের প্রধানমন্ত্রী মোদীর উপর আস্থা ছিল। আমরা ন্যায়বিচার পেয়েছি।"

You might also like!