
পালঘর, ১৪ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের পালঘর জেলায় কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী তিন যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে পালঘর জেলার চারোটি এলাকায় মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের। মোটরবাইক আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পালঘর জেলার দাহানু তালুকার চারোটি এলাকায় একটি কন্টেনার নিয়ন্ত্রণ গাড়ি মোটরবাইকে ধাক্কা মারে। কন্টেনার গাড়ির ধাক্কায় বাইকে থাকা তিন যুবক রাস্তায় ছিটকে পড়েন। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
