Country

2 years ago

Rajasthan Election 2023 : রাজস্থানে সরকার গড়বে কংগ্রেস: গৌরব গগৈ

Rajasthan Election 2023
Rajasthan Election 2023

 

নয়াদিল্লি, ২ ডিসেম্বর : রাজস্থানে সরকার গড়বে কংগ্রেস। শনিবার এমনটাই মন্তব্য করেন গৌরব গগৈ। শনিবার দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, তাঁর দল রাজস্থানে একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করতে চলেছে। গগৈ দাবি করেন যে তিনি নির্বাচনের সময় রাজস্থানে অনেক সময় কাটিয়েছেন। তিনি আসল বাস্তব সত্যটা জানেন।


তিনি দাবি করেন, রাজস্থানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাজেভাবে হেরে যাবে। যে বিজেপি নেতারা রাজস্থানে জয়ের কথা বলছেন, আগামীকাল তাদের বক্তব্য প্রত্যাহার করতে হবে। রাজস্থানের মানুষ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বলেও এদিন উল্লেখ করেন গগৈ। উল্লেখ্য, রাজস্থানে রবিবার ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজ্যের ১৯৯ টি বিধানসভা আসনে ভোট হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ৮টায় ভোট গণনা শুরু হবে। সেখানে মোট ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

You might also like!