Breaking News

 

Country

2 years ago

Kiren Rijiju:কংগ্রেসের নাম হওয়া উচিত দুর্নীতির দল : কিরেন রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর  : কংগ্রেসের নাম হওয়া উচিত দুর্নীতির দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে কটাক্ষ করে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাসস্থান থেকে বিপুল পরিমান অর্থ উদ্ধার প্রসঙ্গে দেশের সর্বস্তরে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, এই দলের (কংগ্রেস) নাম হওয়া উচিত ছিল দুর্নীতির দল। কংগ্রেস ও তাঁর জোট ‘আইএনডিআই’-এর অনেক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত বলেও এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের কেউ কারাগারে আবার কেউ জামিনে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিন জোর দিয়ে বলেন, মোদীর গ্যারান্টি জনগণের সেবার গ্যারান্টি। এই গ্যারান্টির জোরে দুর্নীতিবাজদের ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস দুর্নীতিবাজদের সঙ্গে আছে। ধীরজ সাহুর সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে কিরেন রিজিজু বলেন, নগদ কেলেঙ্কারির বিষয়ে কংগ্রেসের জবাব দেওয়া উচিত ছিল। এই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং তাদের গঠিত নতুন বিরোধী জোটের সমস্ত নেতারা নীরবতা বজায় রেখেছেন বলেও তিনি অভিযোগ করেন। কংগ্রেসের নীতি হল লুট করা। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের দুর্নীতির এই রোগ নিরাময়ের গ্যারান্টি নিয়ে এসেছেন।


You might also like!