
চেন্নাই, ২৮ নভেম্বর : "চেরি মন্তব্য'' ইস্যুতে মঙ্গলবার বিজেপি নেতা খুশবু সুন্দরের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করল তামিলনাড়ু কংগ্রেসের এসসি শাখা। মঙ্গলবার সকাল থেকেই চেন্নাইয়ের সানথোমে খুশবু সুন্দরের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তামিলনাড়ু কংগ্রেসের এসসি শাখার সদস্যরা। এই বিক্ষোভের জেরে খুশবুর বাড়ির বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে। উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক মাধ্যমে 'চেরি মন্তব্য' করেছিলেন খুশবু।
এরই প্রতিবাদে খুশবুর বাড়ির বাইরে এদিন বিক্ষোভ চলে। বিজেপি নেত্রীর ছবিতে ঝাঁটাপেটা করা হয়, এমনকি জুতো দিয়েও তাঁর ছবিতে আঘাত হানা হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে খুশবু বলেছেন, "আপনারা (কংগ্রেস) কুশপুত্তলিকা পোড়াচ্ছেন, ঝাড়ু অথবা চপ্পল দিয়ে আমার ছবিতে মারছেন, আমার ছবিতে গোবরের ছিঁটিয়ে দিচ্ছেন। এতে বোঝাই যাচ্ছে, আপনারা (কংগ্রেস) আসলে নারীদের কতটা সম্মান করেন!"
