
নয়াদিল্লি, ৯ এপ্রিল : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার প্রাক্তন সাংসদ বি এন চন্দ্রাপ্পাকে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির পঞ্চম কার্যকরী সভাপতি নিযুক্ত করেছেন।
রবিবার দলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, "প্রাক্তন সাংসদ বি এন চন্দ্রপ্পাকে অবিলম্বে কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি হিসাবে নিযুক্ত করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। "
কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি হলেও রামালিঙ্গা রেড্ডি, ঈশ্বর খান্দ্রে, সেলিম আহমেদ এবং সতীশ জারকিহোলির দলের ইতিমধ্যেই ৪ জন কার্যকরী সভাপতি রয়েছেন৷
চন্দ্রাপ্পা ২০১৪-১৯ সালে চিত্রদুর্গা থেকে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ আর ধ্রুবনারায়ণের মৃত্যুর পরে চন্দ্রাপ্পাকে নিয়োগ করা হয়েছে।
