
দেহরাদূন, ৩১ অক্টোবর : জাতীয় ঐক্য দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রীর বাসভবনে মঙ্গলবার তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী ধামি জানান, ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের বহু রাজ্যকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতের স্বাধীনতায় প্যাটেলের অবদান ও গুরুত্ব চির স্মরণীয় হয়ে থাকবে বলেও এদিন পুষ্কর সিং ধামি মন্তব্য করেন।
