Country

2 years ago

Chhattisgarh by-election:ছত্তিশগড় উপনির্বাচন: নতুন সরকারের নির্বাচনের জন্য শুরু ভোট গণনা

Chhattisgarh by-election
Chhattisgarh by-election

 

রায়পুর, ৩ ডিসেম্বর  : ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ২০২৩-এর ফলাফল রবিবার প্রকাশিত হবে। সকাল ৮টা থেকে ৯০টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। রাজ্যে দুই দফায় ভোট অনুষ্ঠিত হয়েছিল, এখানে ভোটের শতাংশ ছিল ৭৬.৩১ শতাংশ, যা ২০১৮8 সালের (৭৬.৮৮) তুলনায় সামান্য কম ছিল।

ছত্তিশগড়ের গাণনার শুরুতে সকাল ৮.৩০ পর্যন্ত বিজেপি ৩০টি আসনে এবং কংগ্রেস ২৬টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি এখনও খোলেনি।

দুপুরের পরই ছত্তিশগড়ের ছবিটা পুরোপুরি পরিস্কার হবে, কার মাথায় এবার বিজয়ের শিরোপা বসিয়েছে জনতা। মুখ্য নির্বাচনী আধিকারিক রীনা বাবাসাহেব কাঙ্গালে বলেছেন, প্রতিটি রাউন্ড গণনা শেষ হওয়ার পরে ফলাফলগুলি অনলাইনে আপডেট করা হবে। এই জন্য, ভারতের নির্বাচন কমিশন একটি ওয়েব ভিত্তিক Encore অ্যাপ্লিকেশন প্রস্তুত করেছে। গণনার প্রতিটি চক্রের পরে রিটার্নিং অফিসার ফলাফল আপডেট করবেন।

You might also like!