Country

2 years ago

Cheetahs has increased: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে বৃদ্ধি পেয়েছে চিতা

Cheetahs have increased in Madhya Pradesh's Kuno National Park
Cheetahs have increased in Madhya Pradesh's Kuno National Park

 

ভোপাল, ৫ এপ্রিল: মধ্যপ্রদেশের শিওপুরের কুনো ন্যাশনাল পার্কে চিতার সংখ্যা বেড়েছে। সম্প্রতি পর্যটকরা শিওপুরের কুনো ন্যাশনাল পার্কে চিতার পায়ের ছাপ লক্ষ্য করেছে । পর্যটকরা এই পার্কে পবন নামক এক চিতাকে দেখেছে। গত ৩–৪ দিনের মধ্যে চিতার অস্তিত্ব চোখে পড়েছে পর্যটকদের। শুক্রবার মধ্যপ্রদেশের শিওপুরের কুনো ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, কুনোর আহেরা গেট থেকে পর্যটকরা এই পার্কে বেড়াতে আসছেন। ২০২২ সালের অক্টোবর থেকে পর্যটকদের জন্য এই আহেরা গেট খুলে দেওয়া হয়েছে। এই পার্কে চিতাবাঘ, চিতলসহ অনেক প্রাণী পর্যটকদের চোখে ধরা দিচ্ছে। এরফলে পর্যটকরা প্রভূত আনন্দ পাচ্ছে।

You might also like!