Country

3 years ago

Karnataka Election 2023 : ২৪ মে-র আগেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

Karnataka Election 2023
Karnataka Election 2023

 

বেঙ্গালুরু, ১১ মার্চ : চলতি বছরের ২৪ মে-র আগেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কর্ণাটকে। জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার বেঙ্গালুরুতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, কর্ণাটক বিধানসভার মেয়াদ ২০২৩ সালের ২৪ মে পর্যন্ত। তার আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও বলেছেন, কর্ণাটকে এই প্রথমবার সমস্ত ৮০ ঊর্ধ্বে বয়সী এবং শারীরিক প্রতিবন্ধী ভোটারদের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি তাঁরা ইচ্ছা করেন, তাঁরা বাড়ি থেকেও ভোট দিতে পারবেন। একটি ফর্ম ১২ডি রয়েছে যা বিজ্ঞপ্তির ৫ দিনের মধ্যেই পাওয়া যাবে, কোনও ৮০ ঊর্ধ্বে বয়সী এবং শারীরিক প্রতিবন্ধী, যাঁরা বাড়ি থেকে ভোট দিতে ইচ্ছুক, তাঁরা সুবিধা পাবেন।


You might also like!