
নয়াদিল্লি, ৩১ মে : ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রকে দেশের 'ব্রহ্মাস্ত্র' আখ্যা দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। বুধবার তিনি বলেছেন, "আত্মনির্ভরতার অর্থ এই নয় যে, আমরা ভারতে সবকিছু তৈরি করতে যাচ্ছি। আমরা যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং ব্রাহ্মোস অ্যারোস্পেস এমনই একটি উদ্যোগ। একটি বড় সাফল্যের গল্প। ব্রাহ্মোস সত্যিই নিজস্ব সময়ের 'ব্রহ্মাস্ত্র"।
বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী বলেছেন, "আমাদের সবচেয়ে মারাত্মক এয়ার-কমব্যাট সম্পদ হিসাবে ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সত্যিকার অর্থে আমাদের শক্তিশালী করেছে।" বায়ুসেনা প্রধান আরও বলেছেন, "সুখোই এসইউ-৩০-এ ব্রাহ্মোস-এর সমাহার সত্যিই আমাদের অসাধারণ ক্ষমতা দিয়েছে, যা আমাদের ফায়ার পাওয়ার বাড়িয়েছে।"
