Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Nirmala Sitharaman:ক্যাপ্টেন বিজয়কান্ত তামিল রাজনীতিতে সবচেয়ে মানবিক নেতা হিসেবে পরিচিত ছিলেন : নির্মলা সীতারমন

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

চেন্নাই, ২৯ ডিসেম্বর : ডিএমডিকে প্রধান তথা প্রখ্যাত অভিনেতা বিজয়কান্তের অকাল-প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শোকপ্রকাশ করে নির্মলা বলেছেন, ক্যাপ্টেন বিজয়কান্ত তামিল রাজনীতিতে সবচেয়ে মানবিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন বিজয়কান্ত, বৃহস্পতিবার জীবনাবসান হয়েছে তাঁর।

শুক্রবার চেন্নাইয়ে এসে প্রয়াত বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানান নির্মলা সীতারমন। উপস্থিত ছিলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইও। নির্মলা এদিন বলেছেন, "কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ক্যাপ্টেন বিজয়কান্ত তামিল রাজনীতিতে সবচেয়ে মানবিক নেতা হিসাবে পরিচিত ছিলেন এবং তাঁর বিশাল অনুরাগী রয়েছে। তিনি একজন স্ব-নির্মিত এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, তাঁর প্রয়াণ তামিল রাজনীতির জন্য একটি বড় ক্ষতি।"


You might also like!