
গুয়াহাটি, ২৭ অক্টোবর: উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত রঙিয়া ডিভিশনের অধীনে সরুপেটা-পাঠশালা স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক, চাংসারি-রঙিয়া স্টেশনের মধ্যে শ্যাডো ব্লক এবং বকো, বামুনিগাঁও, শিংড়া, ধুপধরায় টিআরডি ব্লক ও কনস্ট্রাকশন ব্লক ও সিগনাল বিচ্ছিন্ন এবং পোস্ট নন-ইন্টারলকিং কাজ, ইস্টার্ন রেলওয়ে/নর্থ ইস্টার্ন রেলওয়েতেও প্রি নন-ইন্টারলকিং/নন-ইন্টারলকিং কাজের পরিপ্রেক্ষিতে একাধিক ট্রেনের পরিষেবা বাতিল, সময় পুনর্নির্ধারণ ও পথ পরিবর্তন করা হয়েছে।
আজ শুক্রবার এক প্রেসবার্তায় এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। ট্রেন পরিষেবা বাতিল সংক্রান্ত তথ্য দিয়ে তিনি জানান, ২৮ ও ২৯ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭৬৯/১৫৭৭০ নম্বর আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস, ১৫৭৫৩/১৫৭৫৪ নম্বর আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার শিফুং এক্সপ্রেস এবং ১৫৯২৮ নম্বর নিউ তিনসুকিয়া-রঙিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
২৮ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯২৭ নম্বর রঙিয়া-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, ২৯ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯৬৭ নম্বর রঙিয়া-লিডু এক্সপ্রেস, ২৯ ও ৩১ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৪১৭ নম্বর আলিপুরদুয়ার-শিলঘাট টাউন রাজ্যরানি এক্সপ্রেস এবং ০৫৯২২ নম্বর নিউ তিনসুকিয়া-ধুবড়ি স্পেশাল, ৩০ অক্টোবর ও ১ নভেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৪১৮ নম্বর শিলঘাট টাউন-আলিপুরদুয়ার রাজ্যরানি এক্সপ্রেস এবং ০৫৯২১ নম্বর ধুবড়ি-নিউ তিনসুকিয়া স্পেশাল বাতিল করা হয়েছে।
যে সব ট্রেনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে, সে সম্পর্কে সব্যসাচী দে জানান, ২৮ ও ২৯ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৫৮০১ নম্বর নিউ বঙাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনের সময় ০৪:৪০ ঘণ্টার পরিবর্তে ০৬:১০ ঘণ্টায়, ২৮ ও ২৯ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৫৮১০ নম্বর গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার ট্রেনের সময় ০৫:০০ ঘণ্টার পরিবর্তে ০৬:৩০ ঘণ্টায়, ২৮ অক্টোবর ২১:৫০ ঘণ্টায় রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ২২৪১১ নম্বর নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেসের সময় ২৯ অক্টোবর তারিখের ০০:৫০ ঘণ্টায় এবং ৩১ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ২২৫১১ নম্বর লোকমান্য তিলক টার্মিনাস-কামাখ্যা এক্সপ্রেস ট্রেনের সময় ১৩:১৫ ঘণ্টার পরিবর্তে ১৬:১৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।
যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে সেগুলি যথাক্রমে ২৮ অক্টোবর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ২০৫০৩ নম্বর ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে, ২৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৭ নম্বর কাটিহার-অমৃতসর এক্সপ্রেস সিওয়ান-থায়ে-কাপ্তানগঞ্জ-গোরখপুর হয়ে, ৩ নভেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬২২ নম্বর আনন্দবিহার-কামাখ্যা এক্সপ্রেস গোরখপুর-কাপ্তানগঞ্জ-থায়ে-সিওয়ান হয়ে, ৩ নভেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৩০ নম্বর শিলঘাট টাউন-তাম্বারাম এক্সপ্রেস আসানসোল-আদ্রা-মেদিনাপুর-হিজলি হয়ে, ৫ নভেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৫৬১৬ নম্বর গুয়াহাটি-উদয়পুর সিটি এক্সপ্রেস মুজাফফরপুর-নরকাটিয়াগঞ্জ-পানিয়াওয়া-গোরখপুর হয়ে, ৬ নভেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৯০৯ নম্বর ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেস সিওয়ান-থায়ে-কাপ্তানগঞ্জ-গোরখপুর হয়ে এবং ৩০ অক্টোবর ও ৬ নভেম্বর রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৬৫১ নম্বর গুয়াহাটি-জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেন সিওয়ান-থায়ে-কাপ্তানগঞ্জ-গোরখপুর হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
