
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, এক নতুন পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আবারও বিজেপি লঞ্চ করলে নমো অ্যাপ।
সর্বদাই প্রযুক্তিকে আপন করে নিতে সিদ্ধহস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে সর্বদাই প্রযুক্তিকে আপন করে নিতে আহ্বান জানিয়েছেন তিনি। নমো অ্যাপটির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি দেশের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। নমো অ্যাপটি ইতিমধ্যেই একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এই অ্যাপটির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নমূলক যাত্রা সম্পর্কে দেশের মানুষের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি সুবিধে তুলে ধরবেন প্রকল্পগুলির। এই অ্যাপেই থাকবে 'জন মন সার্ভে'। খুব তাড়াতাড়ি শুরু করা হবে এই সমীক্ষা। এই সমীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় স্তরের বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিটি সংসদীয় কেন্দ্র থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে জনমত সমীক্ষা করা হবে। আপনি যদি আপনার এলাকার সাংসদের প্রতি সন্তুষ্ট না থাকেন সেকথাও আপনি এই অ্যাপটির মাধ্যমে শেয়ার করতে নিতে পারবেন। আপনার সেই উত্তর পর্যালোচনা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সূত্রে খবর, প্রযুক্তির ব্যবহার করে এই সমীক্ষার মাধ্য়মে সাধারণ মানুষের মন বুঝতে চাওয়ার চেষ্টা করা হবে। তাঁরা কী ভাবছেন তা বোঝার চেষ্টা করা হবে। সেই কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছতে প্রশ্নমালাও যথেষ্ট আকর্ষণীয় করে তোলা হয়েছে। সেই প্রশ্নের মধ্য়ে রয়েছে আপনি এলাকার সাংসদের কাজের প্রতি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নও।
ই সমীক্ষায় নাগরিকরা তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় জনপ্রিয় নেতাদের চিহ্নিত করতে পারবেন। ক্ষমতাসীন বিজেপির বিশ্বাস, এই সমীক্ষা তথা অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রকাশের ক্ষমতা প্রকাশ করাবে। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দেওয়া হবে।
কীভাবে নমো অ্যাপে রেজিস্টার করবেন
অফিসিয়াল ওয়েবসাইট https://nm-4.com/janmansurvey-এ লগ ইন করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন নমো অ্যাপ। অ্যাপ অথবা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সমীক্ষায় অংশ নিতে পারবেন আপনিও।
