
ভুবনেশ্বর, ৫ জানুয়ারি : রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসএনএল ২০২৪ সালে ৫জি পরিষেবা শুরু করবে বৃহস্পতিবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ ঘোষণা করেছেন।
বিএসএনএল ৪জি নেটওয়ার্ক চালু করার জন্য একটি টিসিএস এবং সি-ডট নেতৃত্বাধীন কনসোর্টিয়ামকে শর্টলিস্ট করেছে, যা চুক্তির অধীনে অর্ডার দেওয়ার প্রায় এক বছরের মধ্যে ৫জি-তে আপগ্রেড করা হবে।
ওড়িশায় জিও এবং এয়ারটেল-এর ৫জি পরিষেবা চালু করার একটি ইভেন্টের ফাঁকে তিনি একথা বলেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, বিএসএনএল ২০২৪ সালে ৫জি পরিষেবা শুরু করবে।
