BSF Shot dwon a drone : পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে, এবারও গুলি করে নামাল বিএসএফ

BSF Shot dwon a drone  in Punjab (Symbolic Picture)
BSF Shot dwon a drone in Punjab (Symbolic Picture)

 

অমৃতসর, ২৬ নভেম্বর : পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে। এবারও পাকিস্তানের দিক থেকে উড়ে আসা ড্রোনটি গুলি করে নামাল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার ভোররাতে পঞ্জাবের অমৃতসর জেলার চক আল্লাহ বকশ গ্রামে একটি ড্রোনটি গুলি করে মাটিতে নামিয়েছে বিএসএস। আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছিল ড্রোনটি।

বিএসএফ (পঞ্জাব ফ্রন্টিয়ার) জানিয়েছে, ২৬ নভেম্বর, রবিবার ভোররাতে অমৃতসর জেলার চক আল্লাহ বকশ গ্রামে একটি ড্রোন উড়ে আসতে দেখেন বিএসএফ জওয়ানরা। তৎক্ষণাৎ গুলি করে মাটিতে নামানো হয় ওই ড্রোনটিকে। বিএসএফ জানিয়েছে, ড্রোন মাটিতে আছড়ে পড়ার পর একটি পিস্তল, দু'টি ম্যাগাজিন, ২০টি তাজা গুলি ও ৫.২৪০ কেজি হেরোইন উদ্ধার হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…