Country

3 years ago

K Kavitha : দিল্লি আবগারি নীতি মামলায় ইডি-র সমন এড়িয়ে গেলেন কে কবিতা, পাঠালেন প্রতিনিধিকে

K Kavitha
K Kavitha

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাজিরা এড়িয়ে গেলেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এমএলসি কে কবিতা। বৃহস্পতিবার দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কে কবিতার, কিন্তু ইডি-র দফতরে তিনি হাজিরা দেননি। নিজে না গেলেও, প্রতিনিধিকে ইডি-র দফতরে পাঠিয়েছেন কে কবিতা।

দিল্লি আবগারি নীতি মামলায় ইতিমধ্যেই কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছে প্রবর্তন নির্দেশালয়। বৃহস্পতিবার আরও একদফায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, এদিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। কেন হাজিরা দেননি তা অবশ্য প্রতিনিধি মারফত ইডি-কে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর মেয়ে কে কবিতা।


You might also like!