Breaking News

 

Country

3 years ago

Bomb threat at patna airport : পাটনা বিমানবন্দরে বোমাতঙ্ক! তন্নতন্ন করে সর্বত্র খুঁজল বম্ব ডিসপোজাল স্কোয়াড

Bomb threat at patna airport
Bomb threat at patna airport

 

পাটনা, ১২ এপ্রিল : বোমা হামলার হুমকি পেল বিহারের পাটনা বিমানবন্দর। হুমকি ফোন পাওয়ার পরই পাটনা বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা পাটনা বিমানবন্দরের সর্বত্রই তন্নতন্ন করে খুঁজে দেখেন। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

পাটনা বিমানবন্দরে হুমকি ফোনকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল। পাটনা বিমানন্দরে হুমকি ফোন আসতেই সেখানে হাজির হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। গোটা পাটনা বিমানবন্দর খতিয়ে পরীক্ষা করা হয় বম্ব স্কোয়াডের তরফে। যা নিয়ে ছড়ায় যাত্রীদের মধ্যে।

You might also like!