
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর: দিল্লির আলিপুরে উদ্ধার হল চিতাবাঘের এক শাবকের দেহ। বুধবার ভোরে দিল্লির আলিপুরের খাটুশ্যাম মন্দিরের কাছে জাতীয় সড়ক ৪৪-এ একটি চিতাবাঘের শাবকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ এদিন এই তথ্য জানিয়েছে। ভোর ৪টে নাগাদ এ সংক্রান্ত একটি ফোন পায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের শাবকের মৃতদেহ খুঁজে পায়। সড়ক দুর্ঘটনায় ব্রাঘ্র্য শাবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ আধিকারিক জানান, পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগকে জানানো হয়েছে।
