Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Boat capsized in Banda : উত্তর প্রদেশের বান্দায় নৌকাডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১১

Boat capsized in Banda
Boat capsized in Banda

 

বান্দা, ১৩ আগস্ট : উত্তর প্রদেশের বান্দা জেলায় নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১১। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার হয়েছে আরও ৮টি দেহ, সবমিলিয়ে এখনও পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে ৯ জন। শনিবার সকাল থেকে নতুন করে তল্লাশি অভিযান শুরু হওয়ার পর ৮টি দেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজ চলছে। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলের দিকে যমুনা নদীতে ডুবে যায় একটি নৌকা। ফতেহপুর থেকে মার্কা গ্রামে যাচ্ছিল নৌকাটি। ওই দিনই উদ্ধার হয়েছিল ৩ জনের দেহ, ১৭ জনের খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে তল্লাশি অভিযান শুরু হওয়ার ওর যমুনা নদী থেকে ৮টি দেহ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে ১১টি দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলি শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…