Country

3 years ago

Lok Sabha : ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপস্থিতি বাধ্যতামূলক, লোকসভায় হুইপ বিজেপির

BJP whips to attend party MPs in lok sabha
BJP whips to attend party MPs in lok sabha

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি  : আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দলের সমস্ত সাংসদকে লোকসভায় উপস্থিত থাকতেই হবে ৷ এই মর্মে বৃহস্পতিবার থ্রি-লাইন হুইপ জারি করেছে বিজেপি৷ চলতি বাজেট অধিবেশনে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত লোকসভায় আর অনুপস্থিত থাকতে পারবেন না শাসকদলের কোনও জনপ্রতিনিধি ৷

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে সংসদে এবারের বাজেট অধিবেশন শুরু হয়েছে ৷ প্রথা মাফিক ওই দিন রাজ্যসভা ও লোকসভাকে উদ্দেশ করে যৌথ ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তারপরই শুরু হয় অধিবেশনের কাজ ৷ দ্রৌপদী মুর্মুর সময়ে এটাই প্রথম বাজেট অধিবেশন ৷

দ্রৌপদী মুর্মু তাঁর ভাষণে ভারতের প্রতিরক্ষাব্যবস্থা, মহাকাশ গবেষণা, মহিলার ক্ষমতায়ন সম্পর্কে নানা কথা বলেন ৷ তাঁর ভাষণের একটা বড় অংশ জুড়ে ছিল 'অমৃত কাল' ৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সামগ্রিকভাবে এক উন্নত ভারত গড়ার বার্তা দেন তিনি ৷ তাঁর মতে, এই মুহূর্তে ভারতে এমন এক সরকার রয়েছে, যে সরকার 'স্থিতিশীল, ভয়হীন এবং সিদ্ধান্ত গ্রহণে সমর্থ' ৷ রাষ্ট্রপতির দাবি, ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে ব্রতী ৷ তারা কোনও ভেদাভেদে বিশ্বাস করে না এবং বিকাশের ধারা অব্যাহত রাখতে গিয়ে ভারতের ঐতিহ্যও ভুলে যায় না ৷ তিনি বলেন, "গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের সবথেকে বড় শত্রু হল দুর্নীতি ৷" তবে, দ্রৌপদী মুর্মু সংশ্লিষ্ট ভাষণে মোদী সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেও তাঁর এই ভাষণের তীব্র সমালোচনা করে বিরোধী পক্ষ ৷

You might also like!