Country

2 years ago

DK Sivakumar: বিজেপি আমাদের নেতা ও বিধায়কদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে : ডি কে শিবকুমার

DK Sivakumar
DK Sivakumar

 

বেঙ্গালুরু  : বিজেপি আমাদের নেতা ও বিধায়কদের প্রলোভন দেখানোর চেষ্টা করছে,  কর্ণাটকের কংগ্রেস প্রধান শিবকুমার বিজেপির বিরুদ্ধে এই ভাষাতেই ক্ষোভ উগরে দেন। শিবকুমার এদিন অভিযোগ করে বলেন, বিজেপি, কংগ্রেস দলের নেতা ও কর্মীদের লোভ দেখানোর চেষ্টা করছে। তিনি শুক্রবার ইঙ্গিত দিয়েছেন যে তিনিও নীরব নন এবং বিজেপি দলের অনেক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার একদিন পর তাঁর মন্তব্য প্রকাশ্যে এসেছে। গত বছর বিধানসভা নির্বাচনের আগে, বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট প্রত্যাখ্যান করার পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। শিবকুমার এদিন বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, আমি বেশ কয়েকজন (বিজেপি) নেতার সঙ্গে এনিয়ে আলোচনা করছি, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে, আমি নাম প্রকাশ করতে চাই না৷


You might also like!