Country

2 years ago

BJP :৩ রাজ্যে এগিয়ে বিজেপি, উল্লাস শুরু বাংলার জেলায়-জেলায়

bjp
bjp

 

কলকাতা, ৩ ডিসেম্বর  : রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলা গণনা চলছে। এরমধ্যেই তিন রাজ্যেই এগিয়ে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির উল্লাস। রবিবার সকালেই জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে ঢোল বাজিয়ে আবির খেলায় মেতে ওঠেন বিজেপি নেতৃত্বরা। বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদের নেতৃত্বে কর্মী সমর্থকদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।

রবিবার সকাল থেকে দেশের চার রাজ্যে ভোট গণনা শুরু হয়েছে। রাজস্থান-ছত্তিশগড়ে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে, মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে চলেছে গেরুয়া শিবির। ফলে গেরুয়া দাপটে কার্যত ফিকে হয়ে গিয়েছে বিরোধীরা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভোটকে সেমিফাইনাল হিসেবে ধরা হচ্ছিল। মনে করা হচ্ছিল রাজস্থান বিজেপির দখলে গেলেও ছত্তিশগড় কংগ্রেস ধরে রাখতে পারবে। মধ্যপ্রদেশেও কড়া টক্করের ইঙ্গিত ছিল। কিন্তু রাজনৈতিক পণ্ডিতদের যাবতীয় পূর্বানুমান ব্যর্থ করে দিয়ে ৩ রাজ্যেই বিজেপির জয়পতাকা উড়তে চলেছে। শুধুমাত্র তেলেঙ্গনায় কংগ্রেসের ফল ভাল হওয়ার ইঙ্গিত মিলছে।

You might also like!