Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

K. Kavitha :বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, বিআরএস রাজ্যের জন্য কাজ করে : কে কবিতা

K. Kavitha
K. Kavitha

 

হায়দরাবাদ, ৩০ নভেম্বর : তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র জয়ের বিষয়ে প্রবল আশাবাদী দলের এমএলসি কে কবিতা। একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, "বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, একমাত্র বিআরএস রাজ্যের জন্য কাজ করে।"

বৃহস্পতিবার সকালে নিজের ভোট দেওয়ার পর বিআরএস এমএলসি কে কবিতা বলেছেন, "আমরা আমাদের জনগণকে ভালোভাবে বুঝি এবং আমাদের ডিএনএ আমাদের মানুষের সঙ্গে মিলে যায়। মানুষ মাটিতে যা অনুভব করুক না কেন, কারণ আমাদের কান সর্বদা মাটিতেই থাকে, তথাকথিত জাতীয় দলগুলির উল্টো, যে দলগুলি এখন বড় আকারের আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তাঁরা আগের মত শক্তিশালী নয়। তবুও তাঁরা আমাদের জনগণকে বোঝার দাবি করে, কিন্তু তাঁরা বোঝে না।"

কে কবিতা আরও বলেছেন, "কংগ্রেস এবং বিজেপি তেলেঙ্গানাকে আমাদের মতো বোঝে না। আমরা রাজ্যের জন্য যুদ্ধ করেছি, রাজ্যের জন্য কাজ করেছি। আমরা বিশ্বাস করি মানুষ বিআরএস-এর পাশে আরও ভালোভাবে অনুরণিত হবে...আমরা খুব আত্মবিশ্বাসী, আমরা সেঞ্চুরি করতে যাচ্ছি।" এদিন সকালে হাদরাবাদের বাঞ্জারা হিলসের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন কে কবিতা, তিনি জনগণের কাছেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।


You might also like!