Country

2 years ago

BJP candidate for West Tripura constituency Biplab Dev :কংগ্রেস–সিপিআইএম আঁতাতকে তুলোধোনা পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব দেবের

BJP candidate for West Tripura constituency Biplab Dev
BJP candidate for West Tripura constituency Biplab Dev

 

বিলোনিয়া  : মোদী যা বলেন তা করে দেখান। চৌদ্দতে দেখিয়েছেন, উনিশে‌ দেখিয়েছেন, চব্বিশেও ভারতবর্ষের মাতৃশক্তিরা করে দেখাবেন। তা আবারও বিলোনিয়া প্রমাণ করে দেবে। এই দাবি করে কংগ্রেস ও সিপিআইএমের আঁতাতকে তুলোধোনা করে ইন্ডি জোটের প্রার্থী আশিসকুমার সাহাকে মস্তক মুণ্ডন করে প্রায়শ্চিত্ত করে ভোট চাইতে বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

বিজেপির বিলোনিয়া মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় শক্তিস্বরূপা মহিলা সমাবেশ। এই সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, বিজেপি জোটের প্রার্থী বিপ্লবকুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতা। একে একে উপস্থিত নেতারা ভাষণ দেন। বক্তারা বিজিপি জোট প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন মাতৃশক্তির কাছে।জনসমাবেশ শেষে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ চৌধুরী সহ অন্যান্য ভোটাররা বিজেপির পতাকা তলে শামিল হন। দলত্যাগীদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করেন বিজেপি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যরা।

You might also like!