Breaking News

 

Country

2 years ago

Rajasthan Assembly Elections: বিজেপিতে শামিল হলেন বিশ্বরাজ ও ভবানী কালভি, মেঘওয়াল বললেন তাঁদের যোগদান গুরুত্বপূর্ণ

Bishwar Singh  and Bhavani Singh Kalvi joined the Bharatiya Janata Party (BJP).
Bishwar Singh and Bhavani Singh Kalvi joined the Bharatiya Janata Party (BJP).

 

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে, এই আবহে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করলেন মহারানা প্রতাপের বংশধর বিশ্বরাজ সিং মেওয়ার এবং কর্নি সেনার প্রাক্তন প্রধান প্রয়াত লোকেন্দ্র সিং কালভির ছেলে ভবানী সিং কালভি। মঙ্গলবার তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন, তাঁদের বিজেপি পরিবারে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল।

বিশ্বরাজ ও ভবানী কালভিকে বিজেপি পরিবারের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "তাঁদের যোগদান গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন সময়ে ঘটছে যখন রাজস্থানে পরিবর্তন স্পষ্ট।" এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বরাজ ও ভবানী কালভি। নাড্ডা তাঁদের গেরুয়া শিবিরে স্বাগত জানান।


You might also like!