Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

World Police Games: বিশ্ব পুলিশ গেমসে তিনটি পদক জয় বিহারের স্বপ্না কুমারীর

Bihar Archer Sapna Kumari Wins Triple Medal Haul at World Police Games
Bihar Archer Sapna Kumari Wins Triple Medal Haul at World Police Games

 

পটনা, ৩ জুলাই : ২১তম বিশ্ব পুলিশ গেমসে পদক জিতে আন্তর্জাতিকস্তরে রাজ্য এবং দেশের নাম প্রতিষ্ঠা করেছেন বিহারের ভোজপুর জেলার আরা এলাকার বাসিন্দা তথা সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরত স্বপ্না কুমারী। এই প্রতিযোগিতাটি ২৭ জুন থেকে ৬ জুলাই ২০২৫ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার অনুষ্ঠিত হচ্ছে।

স্বপ্না কুমারী তীরন্দাজির তিনটি বিভাগে পদক পেয়েছেন। তিনি ফিল্ড তীরন্দাজিতে একটি স্বর্ণপদক, থ্রিডি তীরন্দাজিতে আরও একটি স্বর্ণপদক এবং লক্ষ্য তীরন্দাজিতে একটি রৌপ্য পদকজয় করেছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিত্ব করে বিশ্ব পুলিশ গেমসে অংশগ্রহণের জন্য স্বপ্না কুমারীকে নির্বাচিত করা হয়েছিল। স্বপ্না কুমারীর এই কৃতিত্ব অর্জনের জন্য রাজ্য সরকার এবং ক্রীড়া প্রতিষ্ঠানগুলি তার পারফরম্যান্সের প্রশংসা করছে।


You might also like!