Country

2 years ago

Bihar:প্রবল চাপে পিছু হটল বিহারের শিক্ষা দফতর, স্কুলে ছুটি কমানোর নোটিশ প্রত্যাহার

Bihar withdraws school holiday cut order
Bihar withdraws school holiday cut order

 

পাটনা, ৫ সেপ্টেম্বর : প্রবল চাপের মুখে পড়ে উৎসবের সময় সরকারি স্কুলে ছুটি কমানোর নোটিশ প্রত্যাহার করল বিহারের শিক্ষা দফতর। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সরকারি স্কুলে ছুটি কমিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছিল বিহার শিক্ষা দফতর। উৎসবে ছুটির সংখ্যা ২৩ থেকে কমিয়ে ১১ করা হয়েছিল। এর ফলে শিক্ষামহলে অসন্তোষ তৈরি হয়।

বিজেপি-সহ বিরোধীরাও রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে। এরপরই, ৪ সেপ্টেম্বর স্কুলে ছুটি কমানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার সকালে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি বলেছেন, "এটা সরকারের সিদ্ধান্ত। তাঁরা অবশ্যই নিজেদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা ভেবেছিল।"







You might also like!