Country

2 years ago

সংস্কৃত সপ্তাহের শুভেচ্ছা জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

Bhupesh Baghel (File picture)
Bhupesh Baghel (File picture)

 

রায়পুর, ২৫ আগস্ট  : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সংস্কৃত সপ্তাহের শুভেচ্ছা জানালেন। সংস্কৃত সপ্তাহের আয়োজন করেছে ছত্তিশগড় সংস্কৃত বিদ্যামণ্ডলম। এই সংস্কৃত সপ্তাহ শুরু হবে ২৭ আগস্ট।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সংস্কৃত সপ্তাহের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বাঘেল তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, সংস্কৃত হল সকল ভাষার জননী। সংস্কৃত ভাষার প্রভাব শুধু ভারতীয় ভাষাগুলোর মধ্যেই নেই, অন্যান্য ভাষাতেও তার প্রভাব লক্ষ্য করা যায়। ভারতীয় ঐতিহ্য সংরক্ষণ ও সুসংহত করার ক্ষেত্রে সংস্কৃত ভাষার বিশেষ অবদান রয়েছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সংস্কৃত সপ্তাহ চলাকালীন সংস্কৃত স্কুল ও কলেজগুলিতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই অনুষ্ঠানগুলি মূলত সংস্কৃত ভাষাকেন্দ্রিক হবে বলে জানা গিয়েছে।

You might also like!